ইউনুছ শিকদার, নোয়াখালী জেলা প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নে কৃষি জমি নষ্ট করে ব্রীকস ফীল্ড স্থাপনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
বুধবার ০৭ অক্টোবর সকাল ১১ টায় একেবি ব্রীকস ফীল্ডে সুবর্ণচর উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।
সুবর্ণচর উপজেলাধীন চরজব্বর ইউনিয়নের চর পানাউল্লাহস্থ একেবি ব্রিকস ফিল্ডকে ইটের কাঁচামাল প্রস্তুতের উদ্দেশ্যে কৃষি জমি হতে মাটি কাটা এবং কৃষি জমি এলাকায় ব্রিকস ফ্লিল্ড স্থাপনের অপরাধে মো: আকবর হোসেন নামীয় ব্রিকস ফিল্ডের মালিক কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান, এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।
উল্লেখ্য অবৈধ স্থাপিত ফিল্ডটি এবং চিমনি প্রশাসনের সামনে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়, চরজব্বার থানা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সুবর্ণচর, নোয়াখালী এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ