সেনবাগে ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনে গণ শুনানি অনুষ্ঠিত
ইউনুছ শিকদার নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ছিলোনিয়া ইউনিয়ন পরিষদ নামে নাম করণ করার জন্য গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় ১নং ওয়ার্ড থেকে গণ শুনানি শুরু হয়ে ৯টি ওয়ার্ড শেষে ইউনিয়ন পরিষদের হল রুমে সংক্ষি
প্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

অর্জুনতলা ইউনিন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। এসময় অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাধন, সেক্রেটারি মো হারুন আর রশিদ,ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি হোসেন শহীদ সরওয়ার্দী ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অত্র ইউনিয়নের শিক্ষক,সাংবাদিক আলেম ওলামা, ব্যবসায়ী ,জনপ্রতিনিধি, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।