ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরতের দাবিতে সুবর্ণচরে মানববন্ধন

ইউনুছ শিকদার, নোয়াখালী জেলা প্রতিনিধি : ইসলামী ব্যাংকসমূহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা।

সোমবার (২৪ মে) সকাল ১০টায় দেশের অন্যান্য স্থানের ন্যায় সুবর্ণচর উপজেলা চত্বর ও ইসলামী ব্যাংক সুবর্ণচর শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম' ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা অংশ নেন।

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরতের দাবিতে সুবর্ণচরে মানববন্ধন

এ সময় বক্তারা ইসলামী ব্যাংককে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র, সরকারের হস্তক্ষেপ, এমডিকে অপসারণের চেষ্টা এবং পুনরায় এস আলম গ্রুপের কাছে ব্যাংকটি ফিরিয়ে দেওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত ও ইসলামী ব্যাংকের স্বতন্ত্র ইসলামী ব্যাংকিং ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে গ্রাহকরা ইসলামী ব্যাংক সুবর্ণচর শাখা ব্যবস্থাপকের কাছে স্মারকলিপি প্রদান করেন।