গাংচিল অনলাইন ডেস্কঃ বিপিএলের প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি চালু ছিল। মাঝের আসরগুলোতে ছিল ড্রাফট পদ্ধতি। এই আসরকে সামনে রেখে বিপিএল কর্তৃপক্ষ আবারও নিলাম পদ্ধতিতে ফিরেছে। নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন ১২ জন স্থানীয় ও ২ জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে।
৫০ লাখে নোয়াখালীতে হাবিবুর
এশিয়া কাপ রাইজিং স্টার্সে ২২৮ রান করে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন হাবিবুর রহমান
সোহান। ওই টুর্নামেন্টে ৪২ বলে একটি সেঞ্চুরিও করেন তিনি। তাকে ৫০ লাখ টাকায় কিনেছে নোয়াখালী এক্সপ্রেস। ‘ডি’ ক্যাটাগরিতে তার ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। এশিয়া কাপ রাইজিং স্টার্সে ঝলক দেখিয়েছেন আবদুল গাফ্ফার সাকলাইন। তাকে ৪৪ লাখে কিনেছে রাজশাহী।
সোহান। ওই টুর্নামেন্টে ৪২ বলে একটি সেঞ্চুরিও করেন তিনি। তাকে ৫০ লাখ টাকায় কিনেছে নোয়াখালী এক্সপ্রেস। ‘ডি’ ক্যাটাগরিতে তার ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। এশিয়া কাপ রাইজিং স্টার্সে ঝলক দেখিয়েছেন আবদুল গাফ্ফার সাকলাইন। তাকে ৪৪ লাখে কিনেছে রাজশাহী।
প্রথম তিন ক্যাটাগরির নিলাম শেষে কার হাতে কত টাকা
‘এ’, ‘বি’, ও ‘সি’ ক্যাটাগরির নিলাম শেষ। এই পর্যায়ে সর্বোচ্চ ৩ কোটি ৮০ লাখ টাকা রয়েছে নোয়াখালী এক্সপ্রেসের হাতে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ২ লাখ সিলেটের। রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস ও রংপুরের হাতে আছে যথাক্রমে ২ কোটি ৮২ লাখ, ২ কোটি ১৬ লাখ, ১ কোটি ১৫ লাখ ও ১ কোটি ৯০ লাখ টাকা।
২২ লাখের মিঠুন ৫২ লাখে ঢাকায়
‘সি’ ক্যাটাগরিতে থাকা মোহাম্মদ মিঠুনের ভিত্তিমূল্য ছিল ২২ লাখ টাকা। তাকে দলে নেয়ার জন্য তুমুল লড়াই হয়েছে নোয়াখালী, সিলেট ও ঢাকার মধ্যে। শেষ পর্যন্ত ৫২ লাখে ঢাকায় গেছেন তিনি। একই ক্যাটাগরির নাহিদ রানাকে ৫৬ লাখে কিনেছে রংপুর।
নিয়মের মারপ্যাঁচে নোয়াখালীতে জাকের ও অঙ্কন
নিলামের নিয়মানুযায়ী, ক্যাটাগরি ‘এ’ এবং ‘বি’ থেকে দুইজন করে খেলোয়াড় নিতে হবে। ক্যাটাগরি ‘বি’ এর বিডিংয়ে মাহিদুল অঙ্কন ও জাকের আলীর নাম আসার আগেই সব দল দুইজন করে খেলোয়াড় নিশ্চিত করে ফেললেও নোয়াখালী তখনও একজন খেলোয়াড়ও কেনেনি এই দুই ক্যাটাগরি থেকে। তাই ভিত্তিমূল্যেই এই দুই খেলোয়াড় নোয়াখালীতে গেছেন।
অবিক্রিত মুশফিকও
মুশফিকুর রহিম নিলাম তালিকায় ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে। তার ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ, কিন্তু কেউ আগ্রহ দেখায়নি। একই ক্যাটাগরির শরিফুল ইসলামকে ৪৪ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালস, তাওহীদ হৃদয়কে ৯২ লাখ টাকায় রংপুর রাইডার্স, শামিম পাটোয়ারিকে ৫৬ লাখে ঢাকা ক্যাপিটালস, পারভেজ হোসেন ইমনকে ৩৫ লাখে সিলেট টাইটান্স, ৬৫ লাখে তানজিম হাসান সাকিবকে রাজশাহী ওয়ারিয়র্স, ৬৮ লাখে সাইফউদ্দিনকে ঢাকা ক্যাপিটালস, খালেদ আহমেদকে ৪৭ লাখে সিলেট, ইয়াসির আলীকে ৪৪ লাখে রাজশাহী কিনেছে।
১ কোটি ১০ লাখে চট্টগ্রামে নাঈম, লিটনের দাম ৭৫ লাখ, অবিক্রিত মাহমুদউল্লাহ!
নাঈম শেখ বিক্রি হয়েছেন ১ কোটি ১০ লাখে, লিটন দাসের দাম উঠেছে ৭৫ লাখ। মাহমুদউল্লাহ লম্বা সময় দেশের ফিনিশারের ভূমিকা পালন করেছেন। নিলামে তার নাম উঠলে কেউই আগ্রহ দেখায়নি।
নাঈম শেখ ছিলেন নিলাম তালিকার ‘এ’ ক্যাটাগরিতে। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। অকশনার ওরমান নিজাম কয়েকবার বিড আহ্বান করার পর প্রথম আগ্রহয় দেখায় সিলেট টাইটান্স। সিলেট, রংপুর, নোয়াখালী, চট্টগ্রামের মধ্যে লড়াইর পর সেটা বাড়তে বাড়তে উঠে কোটিতে। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় তাকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। লিটন দাসকে ৭৫ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।
অচিরেই মেয়েদের বিপিএল!
নিলাম প্রক্রিয়া শুরুর আগে কথা বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বাবুল। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে বিভিন্ন প্রত্যাশা তার। ব্যাখ্যা করেছেন ড্রাফট থেকে নিলাম পদ্ধতিতে ফেরার কারণ। বুলবুল ব্যক্ত করেছেন অচিরেই নারী বিপিএল আয়োজন করার প্রত্যায়।
অকশন পরিচালনায় নাফে নিজাম, অনুষ্ঠান সঞ্চালনায় সমন্বয় ও শ্রাবণ্য
এবারের অকশন পরিচালনায় আছেন ওরমান নাফে নিজাম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সমন্বয় ঘোষ ও শ্রাবণ্য তৌহিদা। উপস্থাপনার পাশাপাশি শ্রাবণ্য তৌহিদা মডেলিং করেন, অভিনেত্রী ও চিকিৎসকও।
সাংবাদিকদের জন্য আলাদা লাউঞ্জ
অকশন কক্ষে প্রবেশাধিকার সীমিত। বিসিবি কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি মালিক, খেলোয়াড় এবং স্টাফদেরই মূলত সুযোগ সাংবাদিকদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা। অর্থাৎ তাদেরও চোখ রাখতে হবে টিভি বা বিসিবির ইউটিউব লাইভে।
সরাসরি চুক্তিতে কে কোন দলে?
ঢাকা ক্যাপিটালস
স্থানীয়: তাসকিন আহমেদ ও সাইফ হাসান।
বিদেশি: অ্যালেক্স হেলস ও উসমান খান।
সিলেট টাইটান্স
স্থানীয়: মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ।
বিদেশি: মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব।
রংপুর রাইডার্স
স্থানীয়: মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান।
বিদেশি: খাজা নাফে ও সুফিয়ান মুকিম।
নোয়াখালী এক্সপ্রেস
স্থানীয়: হাসান মাহমুদ ও সৌম্য সরকার।
বিদেশি: জনসন চার্লস ও কুশল মেন্ডিস।
রাজশাহী ওয়ারিয়র্স
স্থানীয়: নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম।
বিদেশি: সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজ।
চট্টগ্রাম রয়্যালস
স্থানীয়: শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম।
বিদেশি খেলোয়াড়: আবরার আহমেদ।
বিপিএল নিলামের লাইভে স্বাগত!
রেডিসন ব্লুতে নিলাম প্রক্রিয়া শুরু হবে। ৬টি দল ৯ কোটি করে মোট ৫৪ কোটি টাকা নিয়ে নিলাম টেবিলে বসছে।

0 মন্তব্যসমূহ