সুবর্ণচরে জামায়াতের এমপি প্রার্থীর ১২০০ মোটরসাইকেল নিয়ে শোডাউন

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী -৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের সমর্থনে বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮অক্টোবর) দিনব্যাপী উপজেলার ৮টি ইউনিয়নে এই শোডাউন অনুষ্ঠিত হয়। 

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১২শতাধিক মোটরসাইকেল নিয়ে হাজারো নেতাকর্মী ও সমর্থক সৈকত সরকারি কলেজ মাঠে সমবেত হন। সেখান থেকে শোডাউনটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসভায় রূপ নেয়। পরে উপজেলার চরজব্বার ইউনিয়নের ফিরিঙ্গি রাস্তার মাথায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মোটরসাইকেল শোডাউনের শেষ৷ 

এ সময় এমপি প্রার্থী ইসহাক খন্দকার বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করছে—জনগণ পরিবর্তন চায়। নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের উন্নয়ন, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।”

শোডাউনে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন,নোয়াখালী শহর জামাত ইসলামীর আমির মোহাম্মদ ইউসুফ, সেক্রেটারি জেনারেল জামান উল্লাহ মুকুল,ও স্থানীয় নেতাকর্মীরা।## শোডাউনে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, এই গণজোয়ারই প্রমাণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।