ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার একমাত্র মহিলা দাখিল মাদ্রাসায় নবগঠিত কমিটির সভাপতি মাহমুদুর রহমান রিপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট ) মাদ্রাসার মিলনায়তনে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসার সুপারিন্টেনডেন্টসহ শিক্ষকবৃন্দ।
ভুঁইয়া সেলিনা মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুর রহমান রিপনের সভাপতিত্বে ও সহকারী সুপারিন্টেনডেন্ট মাওলানা ইউনুছ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপারিন্টেনডেন্ট মাওলানা নুরুল আবছার।
প্রধান অতিথি ও মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাহমুদুর রহমান রিপন, মাদ্রাসার পড়ালেখার মান বজায় রাখার জন্য বিশেষ অনুরোধ করেন। এছাড়াও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বেলাল, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আলমাস খান বাহাদুর,মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো: জাকির হোসেন কাঞ্চন, বিএনপি নেতা ইকবাল হোসেন,মাদ্রাসার সিনিয়র শিক্ষক মহি উদ্দিন স্যার, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী নাজমুল হোসেন স্বপন, জামায়াতের যুব বিভাগের নেতা কাজি জাহিদুর রহমান, ছাত্র নেতা মঞ্জুসহ প্রমুখ।

0 মন্তব্যসমূহ