সুবর্ণচরে জামায়াতের উদ্যোগে নির্বাচনে প্রধান এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং নোয়াখালী-৪ সংসদীয় আসন নির্বাচন কমিটির আয়োজনে সুবর্ণচরে জামায়াতে ইসলামীর সকল প্রধান এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ 

শনিবার ১২ই জুলাই বিকেলে উপজেলার একটি মিলনায়তনে উপজেলার ৭২টি ওয়ার্ডের বাচাইকৃত ৭২জন প্রধান এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের আমির, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী-৪ (সদর, সুবর্ণচর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইসহাক খন্দকার৷ 

সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এসময় জেলা জামায়াত নেতা শেখ শাহাবুদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জামান উল্যাহ মুকুল, সহকারী সেক্রেটারি ওমর ফারুকসহ আরও অনেকে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন৷ 

এসময় বক্তারা প্রধান এজেন্টসহ সকল এজেন্টের নির্বাচনের সময় করনীয় নিয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামি মূল্যবোধকে ক্ষমতায় আনার জন্য কাজ করার আহবান জানান৷