গণমাধ্যমে প্রকাশের পরও কাজ বন্ধ হয়নি, চলছেই নিম্নমানের সড়ক নির্মাণ!

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল কিল্লার বাজারের পূর্ব পাশে সংযোগ সড়কের পাকা করণের কাজে একাধিক অনিয়মের অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত কাজ বন্ধ হয়নি। স্থানীয়দের প্রতিবাদ ও গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

এ সড়কের নির্মাণকাজে নিম্নমানের ইটের কণা ও দুর্বল নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। ঠিকাদার জহিরের অধীনে এই কাজ চলমান, যেখানে মান নিয়ন্ত্রণের কোন চিহ্ন নেই।

গতকাল কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছিল—তবে বাস্তবে দেখা গেছে, আজও সেই অনিয়মিত কাজ চলছেই।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা ভেবেছিলাম রিপোর্টের পর অন্তত কাজ বন্ধ হবে। কিন্তু তারা তো আরও বেপরোয়া হয়ে উঠেছে।"

প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ এই প্রকল্পে উপজেলা প্রকৌশল বিভাগের নজরদারির ঘাটতি স্পষ্ট। প্রশ্ন উঠেছে—প্রকৌশল বিভাগের কেউ কি ইচ্ছাকৃতভাবে এই অনিয়মে নীরব দর্শকের ভূমিকা পালন করছে?

এলাকাবাসীর দাবি:, অনিয়ম বন্ধ করে নতুন করে কাজ শুরু,তদন্ত কমিটি গঠন,দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।

যদি এভাবে চলতে থাকে, জনগণের অর্থে তৈরি এই সড়ক দ্রুতই নষ্ট হয়ে যাবে। স্থানীয়দের দাবি, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই দুর্নীতির দায় প্রশাসনকেই নিতে হবে।