সুবর্ণচরে জামায়াতের নির্বাচনে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং নোয়াখালী-৪ সংসদীয় আসন কমিটির আয়োজনে সুবর্ণচরে জামায়াতে ইসলামীর ০১ নং চর জব্বার ও ০৪ নং চর ওয়াপদা ইউনিয়নের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ 

শনিবার ২৬ ই জুলাই বিকেলে উপজেলার একটি মিলনায়তনে উপজেলার ১৮টি ওয়ার্ডের বাচাইকৃত ১২০ জন পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের আমির, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী-৪ (সদর, সুবর্ণচর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইসহাক খন্দকার৷ 

সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি চর জব্বার ইউনিয়ন আমীর ওমর ফারুক ভুঁইয়া'র সভাপতিত্বে প্রশিক্ষণ শুরু হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য শেখ শাহাবুদ্দিন। চর জব্বার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুজাহিদুল আহমেদ,চর ওয়াপদা ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, সেক্রেটারি মাও: আবু ইউসুফসহ আরও অনেকে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন৷ 

এসময় বক্তারা পোলিং এজেন্টসহ সকল এজেন্টের নির্বাচনের সময় করনীয় নিয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামি মূল্যবোধকে ক্ষমতায় আনার জন্য কাজ করার আহবান জানান৷