ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : বৃষ্টিতে জমাটবদ্ধ পানি নিষ্কাশন করতে গিয়ে প্রতিবেশী গুরুতর আহত। প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে প্রতিবেশী সোহরাব মৃত্যু শয্যায় হাসপাতালে।
(বৃহস্পতিবার ১৯ জুন) চর ওয়াপদা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড ধানেরশীষ গ্রামে সকাল ১১:৩০ টায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ধানেরশীষ গ্রামের মাঈন উদ্দিনের ছেলে সোহরাব হোসেনের বসতবাড়ি বৃষ্টির পানিতে ডুবে যায়। প্রতিপক্ষ নুর করিম সর্দার ও মামুন গংরা পানি যাতায়াতের পথে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে। সোহরাব বুধবার সকাল ১১ টায় পানি নিষ্কাশনের জন্য বাঁধ কাটতে গেলে প্রতিপক্ষের নুর করিম সর্দার, মামুন উদ্দিন, শাবানা আক্তার, সুমি আক্তার ও নুর জাহান আক্তার রুবিসহ ৫/৬ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সোহরাবের উপর পরিকল্পিত হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে প্রতিবেশী সোহরাবের উপর উপর্যুপরি এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে সোহরাবের মাথার তিন স্থানে মারাত্মক জখম হয়। তিনটি ক্ষতস্থান গভীর হওয়ায় সবগুলোতে সেলাই করা হয়েছে। এছাড়াও শরীরের একাধিক স্থানে আঘাত প্রাপ্ত হওয়ায়, আশংকাজনক অবস্থায় তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
এলাকাবাসী জানান, মামুন নিজস্ব মহিলার শরীরে মাটি লাগিয়ে মূল ঘটনাকে আড়াল করতে সরকারী জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে চর জব্বার থানায় এসে নিজেকে নির্দোষ দাবি করে পুলিশের সহযোগীতা নেয়।
চর জব্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন মিয়া বলেন, বিষয়টি শুনেছি। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্যসমূহ