আমি সম্পাদক নই, আমাকে আপনাদের সহকর্মী মনে করবেন :- আশরাফ সিদ্দিকী বাবু


প্রতিদিন আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইউনুছ শিকদার,নোয়াখালী প্রতিনিধি : বৃহত্তর নোয়াখালী জেলার আঞ্চলিক পত্রিকা প্রতিদিন আমার সংবাদ পত্রিকার ২০২৫ সেশনের প্রতিনিধি সম্মেলন এই কথা বলেন, সম্পাদক আশরাফ সিদ্দিকী বাবু।

(২৪ মে শনিবার) সকাল ১১ টায় চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স এর ৫ম তলায় স্টেক ভ্যালীতে' জমকালো আয়োজনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্পাদক আশরাফ সিদ্দিকী বাবু'র সভাপতিত্বে ও বার্তা প্রধান কামরুল কাননের সঞ্চালনায় সম্মেলন শুরু হয়।


প্রতিনিধি সম্মেলন বৃহত্তর নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলন প্রাণবন্ত হয়ে উঠে। দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন,"মানব জমিন" পত্রিকার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন বাদল, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি, মনিরুজ্জামান, সমকালের গোলাম মহি উদ্দিন নসু, জাতীয় নিশানের সম্পাদক ইয়াকুব নবী ইমন, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ,যমুনা টিভির জেলা প্রতিনিধি মুতাছিন বিল্লাহ সবুজ,আর টিভি জেলা প্রতিনিধি।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক ডা: জাফর উল্লাহ,আবদুল মোতালেব বাবুল, মুজাহিদুল ইসলাম সোহেল,জাহাঙ্গীর আলম,ইউনুছ শিকদার, ওমর ফারুকসহ প্রমুখ।