ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে চর জুবিলী ইউনিয়নে অবস্থিত আলহাজ্ব খলিল উল্লা মিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আলহাজ্ব খলিল উল্লা মিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আলহাজ্ব খলিল উল্লা মিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহম্মদ। অনুষ্ঠানে কর্মসূচি বিষয়ে স্বাগত রাখেন উক্ত মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. জিয়াউল হক।
এছাড়াও অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন আলহাজ্ব খলিল উল্লা মিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুর রাজ্জাক, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য হাফেজ আবদুর রহমান, অভিভাবক সদস্য মো. মাঈন উদ্দিন, জুবিলী হাবিব উল্লাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবদীন, বিশিষ্ট শিক্ষানুরাগী নজির আহমদ (ক্যাশিয়ার), সমাজসেবক আলহাজ্ব নুরুল হুদা সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা গণ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আগত অতিথিরা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। এসময় মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাবৃত্তি, আর্থিক সহায়তা সহ সার্বিক বিষয়ে নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের মাঝে উক্ত মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন অতিথিরা।
মাদ্রাসার শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে বিগত ১ সপ্তাহব্যাপী ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলার মধ্যে দৌড় প্রতিযোগিতা, বস্তা খেলা, রশি টানাটানি, মোরগের লড়াই, বেলুন খেলা, রজ্জু লাফ, দীর্ঘ লাফ, বিস্কুট খেলা, চেয়ার খেলা, বালিশ খেলা, জলডাঙ্গা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কোরআন তেলাওয়াত হামদ, নাত, ইসলামী সংগীত সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


0 মন্তব্যসমূহ