ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাহবুব আলমগীর আলো কে আহবায়ক ও হারুনুর রশিদ আজাদ কে সদস্য সচিব, অ্যাডভোকেট এ বি এম জাকারিয়াকে যুগ্ম আহবায়ক এবং গোলাম হায়দার বিএসসি ও অ্যাডভোকেট আবদুর রহমানকে সদস্য নির্বাচিত করা হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নব গঠিত নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, নোয়াখালী জেলার মাটি ও গণমানুষের নেতা মোহাম্মদ শাহজাহানের পরামর্শে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত জেলায় আন্দোলন সংগ্রামে যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিএনপি ঐক্যবদ্ধ কাজ করবে। এ সময় তিনি বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের প্রতি কৃতজ্ঞতা ও সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে ২৩ এপ্রিল নোয়াখালী জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।

0 মন্তব্যসমূহ