ইউনুছ শিকদার, নোয়াখালী : ভেজাল সার মজুূদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ডের পর বেজাল সার বিনষ্ট করা হয়।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউপির স্বপন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের স্বপন মার্কেট এলাকায় গোপন সংবাদ এর ভিত্তিতে প্রাপ্ত তথ্য মোতাবেক অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল টি এস পি সার বিক্রির অপরাধে খুচরা বিক্রেতা গোকুল চন্দ্র দাসকে ১০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।
সরজমিন তদন্তে দেখা যায় যে, খুচরা বিক্রেতা গোকুল চন্দ্র দাসের দোকানে ১২ বস্তা ভেজাল টিএসপি সার পাওয়া যায়। উপস্থিত জনতার সাক্ষ্য অনুযায়ী তিনি অসৎ উদ্দেশ্যে ভেজাল টিএসপি সার বিক্রির জন্য গুদামজাত করেন। উক্ত সার উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ ও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাদের নেতৃত্বে জব্দ করা হয়। পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জনতার উপস্থিতিতে উক্ত সার বিনষ্ট করা হয়।

0 মন্তব্যসমূহ