ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : পিতৃহারা ৩ সন্তানকে নিয়ে খড়কুঠার ঘরে বসবাস ছিলো বিধবা নাসিমা'র, সে ঘরে দাঁড়ানোর মত অবস্থা ছিলো না।মনে হয় যেন, কবি জসিম উদ্দিন এর আসমানী কবিতার বাস্তব চিত্র।৩ সন্তানকে নিয়ে মাবনবেতর জীবন যাপন করতেন তিনি।
সে করুণ চিত্রটিই সোস্যাল মিডিয়ায় তুলে ধরেন স্খাণীয় এক সাংবাদিক ও শিক্ষক ইউনুছ শিকদার।
সেটি দৃষ্টি গোচর হয় থানারহাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের অবশেষে একটি নতুন ঘর নির্মাণ করে দেন সুবর্ণচর উপজেলার ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের দানবীর থানারহাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী আকবর হোসেন ওরপে আকবর ডুবাইওয়ালা। ১০ ফিট উচুঁ ৩ রুমের ঘরটিতে এতিম ৩ সন্তানকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই হয় বিধবা নাসিমা'র।
২০ নভেম্বর (বুধবার) চর ওয়াপদা ইউনিয়নের আজাদ নগর গ্রামে নাসিমাকে নতুন ঘরের চাবি তুলে দেন প্রবাসী আকবর হোসেনসহ থানার হাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা।
নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ৩ সন্তানের জননী বিধবা নাছিমা বেগম, বলেন ৪ বছর আগে সন্তানদের বাবা মারা যান, সে থেকে মানবেতর জীবন যাপন করে এসেছি, বসবাস করার মত ঘর ছিলো না যারা আমার এতিম ৩ সন্তানের জন্য এই ঘরটি তৈরী করে দিয়েছেন তাদের কাছে আজীবন কৃতজ্ঞ এবং দোয়া রইলো।
নতুন ঘর হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন, থানার হাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন, দেশের প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি, থানারহাট কলেজের অধ্যক্ষ মো: ইয়াছিন আলী, শিক্ষক ও ধর্মীয় আলোচক মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা ছানা উল্লাহ মাষ্টার, মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও এম্বিশ্বন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিরাজ উদ্দিন স্যার, সহ- সভাপতি হাজি আবুল খায়ের, সাংবাদিক ও সহকারী সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ইউনুছ শিকদার, সমাজ সেবক বেলাল উদ্দিন,ব্যবসায়ী সিরাজ উদ্দিন, প্রবাসী আকবর হোসেন ডুবাইওয়ালার বড় ছেলে সাইফুল ইসলাম সুমন, আজাদ নগর মসজিদের ইমাম মাওলানা ইসমাঈল হোসেন, সমাজ সেবক সেলিম বেপারীসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
দানবীর আকবর হোসেন বলেন, আমরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি, সকলের সহযোগিতা ও পরামর্শে আমরা থানারহাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন কাজ করে যাবে। সুবর্ণচরে বৃহৎ পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এধরনের অসহায় দু:স্থ যারা রয়েছেন তাদের জন্য এ ফাউন্ডেশন কাজ করে যাবে, নারীদেরকে সেলাই মেশিন প্রদান, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া, অবহেলিত মানুষের সেবায় থানার হাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন সব সময় পাশে থাকবে।


0 মন্তব্যসমূহ