ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলমী কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত।
২২ সেপ্টেম্বর রোববার বিকাল ৩:৩০ টায় চর বৈশাখী থানারহাট দাখিল মাদ্রাসার হল রুমে ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা আবু ইউসুফের সঞ্চালনায় এবং চর ওয়াপদা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আশ্রাফ আলীর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা ওলামা বিভাগের সম্মানিত সভাপতি খলিফারহাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামীম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জামান উল্যাহ মুকুল, আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ১ নং চরজব্বার ইউনিয়ননের সম্মানিত আমীর জনাব ওমর ফারুক।
এছাড়াও উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন,চর ওয়াপদা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সহ সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিক, আরো উপস্থিত ছিলেন, আমান উল্লাহ ইউনিয়ন জামায়াতের আমির মোস্তফা বিন ফয়সাল, আরোও উপস্থিত ছিলেন, ওয়াপদা ইউনিয়ন জামায়াতের প্রকাশনা সম্পাদক মো: শহীদুল ইসলামসহ প্রমুখ।
0 মন্তব্যসমূহ