ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী: আত্ন মানবতার সেবা করার লক্ষ্যে গড়িত হাবিবগঞ্জ আল ইসলাহ সমাজ কল্যাণ কমিটির নব কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৪ নং চর ওয়াপদা ইউনিয়নে আল ইসলাহ সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সাধারণ সম্পাদক মো: শাহীন আলম হৃদয়ের সঞ্চালনা ও পরিষদের সভাপতি নূর আলম সাহেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মাণিত খতিব হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের প্রধান উপদেষ্টা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার তানভীর উদ্দিন বি.কম, ও রামগতি রব্বানীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মাওলানা ইউনুছ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাষ্টার শহীদ উল্লাহ, হাফেজ জুনায়েদ হোসেন, হাফেজ এরশাদ উল্লাহ, মসজিদ কমিটির সভাপতি মো: হোসেন মিয়া, সদস্য আবু তাহের মিয়া, ব্যবসায়ী মহি উদ্দিন, সমাজ সেবক নুর উদ্দিন, আশাদুজ্জামান সবুজ, ভাই ভাই ওয়ার্কস এর প্রোপ্রাইটার মো: মাসুদ, পরিষদের সাবেক সভাপতি ও সেক্রেটারিসহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের নৈতিক অবক্ষয়রোধ এবং যুব সমাজের অধঃপতন ও আগামী কর্ম পরিকল্পনায় সমাজের দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আল ইসলাহ সমাজ কল্যাণ পরিষদের অতীত কার্যক্রমের প্রশংসা করেন। বক্তারা আরো বলেন, আল ইসলাহ সমাজকল্যাণ পরিষদ আগামী দিনের সকল কর্ম পরিকল্পনার সাথে একমত হয়ে একটি সুশৃংখল সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসবেন।


0 মন্তব্যসমূহ