হাসান মুসান্না মিশুর "ফিরে এসো" গ্রন্থটি এবার একুশে বই মেলাতে

গাংচিল অনলাইন ডেস্ক: চাটখিলের কৃতি সন্তান হাসান মুসান্না মিশু'র রচিত কব্যগ্রন্থ "ফিরে এসো" পাওয়া যাবে ১লা ফেব্রুয়ারি-২০২৪ থেকে শুরু হওয়া মাসব্যাপী অমর একুশের বই মেলাতে। এর মধ্যদিয়ে কাব্যগ্রন্থটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বলে জানিয়েছে মুসান্না মিশু নিজেই। 

পেশাগত জীবনে ব্যাংকার হলেও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পছন্দ করেন তিনি। শুভাকাঙ্ক্ষীদের প্রেরণা তাঁকে বইটি প্রকাশে আগ্রহী করে তোলে বলে তিনি জানান।

"ফিরে এসো" কাব্যগ্রন্থে - প্রেম, প্রকৃতি, প্রেরণা, চিরন্তন, আলোর পথে, মমতাময়ী, স্মৃতিচারণ ও সমসাময়িক পর্বে সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কবিতা - রবের নামে, ভাগ্যে বিশ্বাস, ফিরে এসো, হাল ছেড়োনা বন্ধু, সোনালী সময়, তুমি নেই বলে, চরিত্রহীন, ডেকেছিলাম সন্ধ্যায়, হারিয়ে গেলে বুঝবে, কেন চলে গেলে, ভাষার গান, যে হাসি বানিজ্যিক অন্যতম।

মাসব্যাপী শুরু হওয়া ২০২৪ এর বইমেলায় পাললিক সৌরভের ১৭৭ নং স্টলে বইটি পাওয়া যাবে বলে তথ্যটি নিশ্চিত করেছেন বইটির রচয়িতা। 

বইটির প্রচ্ছদ করেছেন খ্যাতিমান চিত্রকর ধ্রুব এষ। শৌখিন শপ এর পৃষ্ঠপোষকতায় বইটি প্রকাশ করেছে পাললিক সৌরভ। বইটি পাওয়া যাবে রকমারি.কম এ। এছাড়াও বইটি পেতে যে কেউ ফেইসবুক পেজ "ফিরে এসো" অথবা "শৌখিন" এ ইনবক্স করতে পারেন। ০১৮৪৯-২৭২২২২ নাম্বারে ফোন করেও অর্ডার করতে পারেন।