ইত্যাদি অনুষ্ঠানে প্রচারিত থানারহাট কলেজে বই উপহার দিলেন স্থানীয় ইকরাম মাহমুদ

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : খ্যাতিমান সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী বলেছেন, 'বই কিনে কেউ দেউলিয়া হয় না।' সত্যিকার অর্থে বাস্তবতাও ঠিক এমনই। বই প্রিয় মানুষই বইয়ের মর্ম বোঝে বই পড়ে, সংগ্রহ করে, উপহার প্রদান করে কিংবা বইয়ের পাঠাগার গড়ে তোলে। 

সুবর্ণচরের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান থানারহাট কলেজের জন্য একটি পাঠাগার গড়ে তোলার প্রত্যয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বই কিনে দিলেন স্থানীয় এক তরুণ উদ্যোক্তা মোঃ ইকরাম মাহমুদ। 

ইত্যাদি অনুষ্ঠানে প্রচারিত থানারহাট কলেজে বই উপহার দিলেন স্থানীয় ইকরাম মাহমুদ

আজ প্রথম ধাপে সকল শিক্ষার্থীদের জন্য কলেজের অধ্যক্ষ জনাব ইয়াসিন আলী স্যারের কাছে বই তুলে দেন সেই যুবক। থানারহাট কলেজের জন্য একটি কাঠামোগত পাঠাগার করার জন্য উদীয়মান তরুণ ইকরাম মাহমুদ সার্বিক সহায়তার কথা ঘোষণা দেন। সাথে ছিলেন, শিক্ষক দিপংকর চন্দ্র রায়সহ প্রমুখ। সেই কাজের অংশ হিসেবে আজকে শিক্ষার্থীদের জন্য তার বই-প্রদান শিক্ষাঙ্গনে সহায়তার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলো। 

উল্লেখ্য ইতোমধ্যে সে থানারহাট কলেজের জন্য উল্লেখযোগ্য সহায়তা করেছিল। থানারহাট কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল। আমরা মনে করি, ইকরাম মাহমুদের মতো যুবকেরা শিক্ষা ক্ষেত্রে সহায়তার জন্য এগিয়ে আসাটা সামাজিক পরিবর্তন ও উন্নয়নের একটি ইতিবাচক দিক। আমরা প্রত্যাশা করছি, সকল সামর্থ্যবান ব্যক্তিরা স্ব স্ব এলাকার শিক্ষাঙ্গনে সহযোগিতার মাধ্যমে অনন্য ভূমিকা রাখবেন।