রামগতিতে ২০০ কেজি জাটকাসহ ৫ জনকে আটক

ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর : রামগতির মেঘনা নদীর বিভিন্ন মাছঘাটে অভিযান চালিয়ে প্রায় ২০০কেজি জাটকা জব্দ করা হয়। প্রাপ্তবয়স্ক ৩ জনকে অর্থদণ্ড করা হয় এবং জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও গরীব দুঃখীদের মাঝে বিতরন করা হয়।

শনিবার কোনো এক সময়ে মেঘনার একাধিক মাছঘাট থেকে এসব জাটকা মাছ আহরণকারীদেরকে জাটকাসহ গ্রেফতার করা হয়।

রামগতি উপজেলার ভুমি কর্মকর্তা এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আমজাদ হোসেন এর নির্দেশে এবং বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর অফিসার্স ইনচার্জ পুলিশ পরিদর্শক নি: ফেরদৌস আহম্মদ এর নেতৃত্বে এক ঝাঁক চৌকষ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন মাছঘাটে অভিযান চালিয়ে ১০টি প্লাস্টিকের ক্যারডে প্রায় ২০০ কেজি জাটকাসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃত মাছের বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা। আটককৃতরা হলো,মো: সজিব (২৫),আহাম্মদ চৌধুরী (৩৫),শিমুল জলদাস (৫০),ইলিয়াস হোসেন (১৬) এবং আরফাত ১০।

প্রাপ্ত বয়স্ক ৩ জনকে ২০০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। অপ্রাপ্ত বয়স্ক ২জনকে মৌখিকভাবে সতর্ক করে পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।

জব্দকৃত মাছগুলো এতিমখানার গরীব ছাত্র ও স্থানীয় গরীব দুঃখীদের মাঝে বিতরন করা হয়।