জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে
ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্য সহ সাম্প্রতিক বিষয় নিয়ে সোমবার দুপুর ২টার দিকে নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান (বিপিএম, পিপিএম) এর সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান (বিপিএম, পিপিএম) ধৈর্য সহকারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনকে সুষ্ঠু ও জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, নাসির উদ্দিন বাদল, সামছুল হাসান মিরণ, সাংবাদিক মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন ও অতিরিক্ত পুলিশ ইব্রাহিম সহ প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ