সুবর্ণচরের থানারহাটে উদ্বোধন হলো ইনসানিয়াত  ডায়াগনস্টিক সেন্টার

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।"চাই সবার হাসি মুখ" এই স্লোগানকে সামনে রেখে সুবর্ণচর উপজেলার ওয়াপদা ইউনিয়নের থানার হাটে মেইন রোড সংলগ্ন উদ্বোধন হয়েছে," ইনসানিয়াত ডায়াগনস্টিক সেন্টার" নামক সেবা কেন্দ্র। ১০ ডিসেম্বর ২০২৩ইং থেকে চালু হয়েছে এই ডায়াগনস্টিক সেন্টারটি।

এই ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে আধুনিক চিকিৎসা সেবা,বিশেষজ্ঞ ডাক্তারগণের চেম্বার,রক্তের সকল পরীক্ষা নিরীক্ষা,4D কালার আল্ট্রাসনোগ্রাফী,১২ চ্যানেল ই.সি.জি, উন্নত মানের এক্স-রে,বিদেশগামীদের মেডিকেল চেকআপ,গর্ভবতী মহিলাদের আল্ট্রাসনোগ্রাফী, মাতৃত্বকালীন চেকআপ,রঙ্গিন আল্ট্রাসনোগ্রাফী,টিকা ভ্যাকসিন, ডেন্টাল চেকআপ,মিনি ডেন্টাল এক্স রে, চক্ষু চিকিৎসা ক্যাম্প সাপ্তাহিক, ডায়াবেটিস ও উচ্চরক্ত চাপ নিয়ন্ত্রণে ফ্রী মেডিকেল কাউন্সেলিং, এ্যাজমা ও শ্বাসতন্ত্রের রোগ নিয়ন্ত্রণে ফ্রি মেডিকেল কাউন্সেলিং, নেবুলাইজেশন সার্ভিস,২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস ও সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা। 

এছাড়াও এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে গরীব- অসহায় জনসাধারণকে বিনা পয়সায় ব্লাড গ্রুপিং,ডায়াবেটিস চেকআপ ক্যাম্পিং ও চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের ডাক্তার দ্বারা ফ্রী চক্ষু শিবিরের ব্যবস্থা করা হয়।

ডায়াগনস্টিক সেন্টারের এম ডি প্রতিবেদককে বলেন,স্কুল - মাদ্রাসার শিক্ষার্থীদের বিনা খরচে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করবো।