ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর : লক্ষীপুরের রামগতিতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধারের ১ বছর পার হলেও এখনো মেলেনি আত্নীয় স্বজনের পরিচয়। অজ্ঞাত ব্যক্তির লাশের আত্নীয় স্বজনের সন্ধান চাই বড়খেরী নৌ পুলিশ।
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রামগতি উপজেলার উছখালি এলাকার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভাসতে থাকে অজ্ঞাত লাশ।স্থানীয় উৎসুক জনতা ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানানোর পর, ভাসমান লাশটি বড়খেরী নৌ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ এর নেতৃত্বে উদ্ধার করা হয়।
মামলার এজাহারসূত্রে জানা যায়,পুরুষ লাশটির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। লাশের মাথায় ও শরীরে জখমের চিহ্ন পাওয়া যায়।
এ বিষয়ে বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক প্রতিবেদককে বলেন; ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে লোকটিকে কে বা কারা হত্যা করে নদীতে ফেলে দেয়। এক বছর পার হয়ে যাওয়ার পরেও লাশের আত্নীয় স্বজনের সঠিক পরিচয় পাওয়া যায় নাই। ডিএনএ সংরক্ষণে রয়েছে,নিকটতম আত্নীয়দের পরিচয় পাওয়া গেলে শনাক্তের মাধ্যমে হত্যার মূল রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া যাবে।

0 মন্তব্যসমূহ