ইউনুছ শিকদার (রামগতি) লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে বৃ্হস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদের হল রুমে নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সাথে বিভিন্ন শেণির পেশা জীবিদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
(বৃহস্পতিবার ৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা হল রুমে এ মত বিনিময় সভা ও বরণ অনুষ্ঠান শুরু হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীর,উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক,পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু,উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল ওহাহেদ মুরাদ,জেলা পরিষদের সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলান প্রমূখ।
এছাড়াও উপস্তিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক,ইউনিয়ন এর চেয়ারম্যান,ইউপি সদস্যসহ বিভিন্ন শেণি পেশা জীবি মানুষ। প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, বর্তমান সরকারের আগামী দিনের ভিশনকে বাস্তবায়ন করতে হলে,আপনাদের সহযোগিতা প্রয়োজন। শিক্ষকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার মান আরো বাড়াতে হবে। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।

0 মন্তব্যসমূহ