গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সদরে ১৫ ইউনিয়নের ১২৯ গ্রাম-পুলিশ ও একইসময় ২১টি ইউনিয়নের ১৯৩ গ্রাম-পুলিশকে নতুন পোশাক দেওয়া হয়।

সোমবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ২ টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে গ্রাম-পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।

এর-আগে পরিষদ মিলনায়তন সম্মেলন কক্ষে ২১ ইউনিয়নের চেয়ারম্যান ও দায়িত্বরত গ্রাম-পুলিশদের সঙ্গে ৩ ঘন্টাব্যাপী মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তা'রা।

মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বলেন, আমাদের সামনে একটি মিশন রয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে দেখতে চায়। সেই লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি। কিভাবে কাজ করলে আমরা এগিয়ে যাবো। এজন্য সবাই মিলেমিশে কাজ করবো।

ডিসি সুরাইয়া জাহান গ্রাম-পুলিশদের প্রশংসা করে বলেন, আমাদের গ্রামীন জনগোষ্ঠীকে সুরক্ষা ও সুশৃঙ্খল রাখতে অক্লান্ত পরিশ্রম করছে গ্রাম-পুলিশ। বিভিন্ন সময় আমরা অভিযোগ পেয়ে থাকি তারা সঠিক সময় বেতন পান না। তাদের বেতন সঠিক সময় পরিশোধ করতে উপস্থিত চেয়ারম্যানদের একটু মানবিক হতে বলেন।