ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর : রামগতিতে প্রায় ৩ দশক পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নামে রেজিস্ট্রিকৃত চর হাসান হোসেন মৌজার রামগতি পৌরঃ ০৯ নং ওয়ার্ডস্থ আনসার ও ভিডিপি উন্নয়ন গ্রাম ক্লাব সমিতির ০৫ শতাংশ-র বেদখল ভুমি উদ্ধার ও সীমানা নির্ধারণে মাঠ জরিপ।
লক্ষ্মীপুর জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট নুরুল আফছার চৌধুরী মহোদয়ের নির্দেশনায় উক্ত ক্লাব সমিতির সাধারণ সম্পাদক উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ তাওহীদুল ইসলাম সুমনের সার্বিক সহযোগিতা নিয়ে ক্লাব সমিতির বেদখল ভুমি উদ্ধার কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দিয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জনাব, হাসান আহম্মেদ।
উক্ত স্থানে আরো উপস্থিত ছিলেন ভুমি জরিপে সার্ভেয়ার মোঃ হেলাল উদ্দিন এবং পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুকুল ইসলাম বাবলু এবং পার্শ্ববর্তী ভুমি মালিকগণ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সমিতির সাধারণ সদস্য বৃন্দ।
এছাড়া উপজেলা প্রশিক্ষক মো: হাসান আহমেদ জানান, স্থায়ী অবকাঠামো নির্মানসহ নানান উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য আনসার-ভিডিপির এ জায়গাটি উদ্ধার ও সীমানা নির্ধারন জরুরী হয়ে পড়ে। এ কারনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালে চর হাসান হোসেন আনসার- ভিডিপি উন্নয়ন গ্রাম ক্লাব সমিতি প্রতিষ্ঠা হয়। সে থেকে উক্ত সংগঠন নানান উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। স্থানীয় দানশীল ব্যক্তি মরহুম আব্দুল মান্নান (ওরুপে শাহআলম দরবেশ) আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম ক্লাব সমিতির স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য নুরিয়া হাজির হাট বাজারে ৫শতাংশ জমি নি:শর্ত দান করেন।


0 মন্তব্যসমূহ