ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর : রামগতি উপজেলার উপকূলীয় অঞ্চল মেঘনা নদীর তীরবর্তী এলাকার সর্ব সাধারণকে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব শামিম আরা বেগম স্যার এর নেত্রীত্বে সর্বসাধারণকে সচেতন করছেন রামগতি উপজেলার দায়িত্ব প্রাপ্ত মানবিক ও সেচ্ছাসেবী উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ তাওহীদুল ইসলাম সুমন।
(১৪ মে রবিবার) ভোর থেকে রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় জন সাধারণকে সচেতন করা হয়। নিরাপদ আশ্রয়ে আশ্রয়ণ কেন্দ্রে অবস্থান করার তাগিদ দেওয়া হয়।
এ সময় সাথে ছিলেন, উপজেলা সহঃ কমান্ডার মোঃ তৌহিদ এবং ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ হোসেনসহ অন্যান্যরা। ১৪ মে সকাল ১০ ঘটিকায় উপকূলীয় অঞ্চলের নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে এবং আলেকজান্ডার বেড়িবাঁধ এলাকায় নদীর তীরবর্তী সর্ব সাধারণকে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা, যা ০৮ নম্বর মহাবিপদ সংকেত হিসেবে দেখিয়ে যেতে বলা হয়েছে বলে সর্ব সাধারণকে সচেতনতা ও সতর্কতার সহিত থাকার আহবান জানিয়ে প্রচার প্রচারণার কাজ করে যাচ্ছেন। সর্ব সাধারণকে তাদের নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র সহ বিশেষ করে বাড়ির বৃদ্ধ মানুষ এবং বাড়িতে থাকা সকল গৃহপালিত গবাদি পশু ইত্যাদি কিভাবে নিরাপদে রাখবে সেই সম্পর্কে তাদেরকে অবগতির সহিত অনুরোধ করে প্রচার প্রচারণা মূলক কাজে ব্যাপক গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আনসার বাহিনী এবং বিভিন্ন ইউনিয়নের সিপিপির সদস্যরা।

0 মন্তব্যসমূহ