ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার সুবিধাভোগী সদস্যদের মাঝে উপকূলীয় বন বিভাগের পক্ষ থেকে জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
(২৬ মে শুক্রবার) সকালে হাতিয়া জাহাজমারা রেঞ্জ অফিসে বিতরন অনুষ্ঠান শুরু হয়।
বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ নোয়াখালী সার্বিক নির্দেশনায় জাহাজমারা রেঞ্জ অফিসে বিশ্বব্যাংকের অর্থায়নে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় জাহাজমারা রেঞ্জের জাহাজমারা সদর ও চর রৌশন বিটের বন সংরক্ষণ গ্রামের সুবিধাভোগী সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে রেঞ্জ কর্মকর্তা, জাহাজমারা রেঞ্জ, বিট কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউ পি সদস্য এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেক বিতরন অনুষ্ঠানে ৩০ জন সুবিধাভোগী সদস্যদের মাঝে প্রত্যেক জনকে ২৫২০০ পঁচিশ হাজার দুইশত টাকা করে মোট ৭৫৬০০০ সাত লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার চেক বিতরণ করা হয়।

0 মন্তব্যসমূহ