সুবর্ণচর উপজেলার শ্রেষ্ঠ প্রধান নির্বাচিত হলেন, মাওলানা মো: খোবায়েব হোছাইন

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান নির্বাচিত হলেন ঐতিহ্যবাহী চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপারিন্টেনডেন্ট মাওলানা মো: খোবায়েব হোছাইন । উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি, উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যা ও মাধ্যমিক শিক্ষা অফিসার যাচাই-বাচাইয়ের মাধ্যমে ১৬-০৫ ২৩ ইং তারিখ রবিবারে উনাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং মাওলানা মো: খোবায়েব হোছাইন এর সু-পরিচালিত প্রতিষ্ঠান চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসাকে উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে ঘোষণা করেন।

তিনি সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮২ সালের ১লা ডিসেম্বর তারিখে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা আবুল খায়ের ও মাতার নাম আমেনা খাতুন। মাওলানা মো: খোবায়েব হোছাইন এই দম্পতির নবম তম সন্তান। ছাত্র জীবনে তিনি ছিলেন, অধম্য মেধাবী ও অধ্যবসায়ী। তিনি ২০০৩ সালে কামিল ফিকাহ বিভাগ থেকে ফাস্ট ক্লাস সনদ অর্জন করেন। এছাড়াও দাখিল, আলিম, ফাযিল ও কামিল অল ফাস্ট ক্লাস সনদ অর্জন করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসায় ০১-০৮-২০০৩ ইং তারিখে যোগদান করার পর থেকে সুনামের সহিত একজন দক্ষ ও অভিজ্ঞ সুপারিন্টেনডেন্ট হিসেবে অধ্যবদি কর্মরত আছেন। উনার অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসাটি সর্ব মহলে আজ সু-পরিচিত। একটি নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে হাঁটি-হাঁটি পা-পা করে সফলতার শিঁখরে আরোহণ করাতে তিনি ছিলেন বদ্ধ পরিকর। স্থানীয় জনপ্রতিনিধি,মাদ্রাসা পরিচালনা পর্ষদ এবং উনার চেষ্টা প্রচেষ্টায় অবশেষে এই দ্বীনি প্রতিষ্ঠানটি ২০১৯ ইং সালে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত করার আদেশ দেন।

মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকেই কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা এ প্লাসসহ শতভাগ সফলতা অর্জন করার আলোচনা শুনা যায়। এছাড়াও সরকারী ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় অর্ধশত ছাত্রী বৃত্তি পাওয়ার তালিকায় রয়েছে।== অত্র মাদ্রাসার সম্পূর্ণ নিজ অর্থায়নে ৩ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু করে ১ম তলার কাজ সম্পন্ন করা হয় । ২০০৩ সাল থেকে অদ্যবধি পর্যন্ত বিভিন্ন পাবলিক পরীক্ষার সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তাঁর এই সফলতা ভবিষ্যতে অটুট রাখতে সকলের নিকট দোয়া প্রত্যাশী। তিনি সুবর্ণচর উপজেলা প্রশাসন ও সুবর্ণচরের সকল শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিনন্দন জানান।

মাওলানা মো: খোবায়েব হোছাইন এর এই সফলতা এবং উপজেলার মধ্যে মাদ্রাসাটি শ্রেষ্ঠ হওয়ার কথা শুনে চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীরা উনাকে মাদ্রাসার সহ সুপারের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুলের তোঁড়া দিয়ে বরন করে নেন।