ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর : রামগতি উপজেলার ৭ নং চর রমিজ ইউনিয়ন চৌধুরী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলা শাখা।
সোমবার ১৫ মে, বিকাল ৪টায় স্থানীয় মিলনায়তনে এই নগদ আর্থিক সহযোগীতা কার্যক্রম শুরু হয়।
নগদ অর্থ প্রদাননকালে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত নায়েবে আমির লক্ষ্মীপুর ৪- রামগতি কমলনগর সাংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এ আর হাফিজ উল্লাহ । বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলার বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন রামগতি উপজেলার জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির মাওলানা আব্দুর রহিম সাহেব, সঞ্চলনায় ছিলেন রামগতি উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আলী মূর্তুজা সাহেব। নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন চৌধুরী বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। উক্ত বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চর রমিজ ইউনিয়ন সভাপতি মাওলানা মিজানুর রহমান সাহেব।

0 মন্তব্যসমূহ