রামগতি উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন, মাওলানা মোয়াজ্জম হোসেন

ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর: লক্ষীপুর জেলার রামগতি উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন ঐতিহ্যবাহী রামগতি রব্বানীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মাওলানা মো: মোয়াজ্জম হোসেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম শান্তনু চৌধুরী ও মাধ্যমিক শিক্ষা অফিসার যাচাই-বাচাইয়ের মাধ্যমে ১৪-০৫ ২৩ ইং তারিখ রবিবারে বিজয়ীর নাম ঘোষণা করেন।

তিনি রামগতির চর গাজী ইউনিয়নের চরলক্ষী গ্রামের মৃত দেলোয়ার হোসেন ও মৃত মাফিয়া খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান। ছাত্র জীবনে তিনি ছিলেন, অধম্য মেধাবী ও অধ্যবসায়ী। তিনি ১৯৮৬ সালে কামিল হাদিস বিভাগ থেকে ফাস্ট ক্লাস সনদ অর্জন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস বিষয়ে কৃতিত্বের সহিস মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

লক্ষীপুর জেলার সদর উপজেলার 'যাদৈয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায়' ০২-০৪-১৯৮৮ ইং থেকে আরবী প্রভাষক হিসেবে কর্ম জীবন শুরু করেন। নোয়াখালী চাটখিল উপজেলার হিরাপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসায় ০১-১১-১৯৯৩ ইং তারিখে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অভিজ্ঞতা অর্জনের পর মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী ধীপুর ইসলামীয়া ফাযিল মাদ্রাসায় ০৫-১০-১৯৯৬ ইং তারিখে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তারপর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মনপুরা ইসলামীয়া ফাযিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে ০১-০২-২০০৭ ইং থেকে ২৫ -১২-২০১৬ ইং পর্যন্ত দক্ষতার সহিত চাকুরী করেন। বর্তমানে লক্ষীপুর জেলার রামগতি রব্বানীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় ২৬-১২-২০১৬ ইং তারিখ থেকে সুনামের সহিত একজন দক্ষ ও অভিজ্ঞ অধ্যক্ষ হিসেবে অধ্যবদি কর্মরত আছেন।

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ২০ লক্ষ টাকা ব্যয়ে অত্র মাদ্রাসায় ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেন। এছাড়াও ২০২২ সালে প্রায় ৩ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেন। ১৯৯৩ সাল থেকে অদ্যবধি পর্যন্ত বিভিন্ন পাবলিক পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এই সফলতা ভবিষ্যতে অটুট রাখতে সকলের দোয়া প্রত্যাশী। তিনি রামগতি উপজেলা প্রশাসন ও রামগতির সকল শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিনন্দন জানান।

অধ্যক্ষ মোয়াজ্জম হোসেন এর এই সফলতার কথা শুনে রামগতি রব্বানীয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক মন্ডলী উনাকে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা ওবায়েদ উল্লাহর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুলের তোঁড়া দিয়ে বরন করে নেন।