রামগতিতে নৌ পুলিশের অভিযানে নৌকা ও জাল জব্দ ৩৫০০০ চিংড়ী অবমুক্ত

ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর : নিষিদ্ধ সময়ে রামগতির মেঘনা এলাকায় মাছ আহরণ করায় ৩ জেলেকে আটক। জব্দ করা হয় নৌকা, মশারী জাল এবং ৭টি কন্টিনার ভর্তি চিংড়ী। 

বুধবার (৫ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে এই সফল অভিযান পরিচালনা করেন,বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আহম্মদ। 

গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ী রামগতি লক্ষ্মীপুরের ইনচার্জ মোঃ ফেরদৌস আহম্মদ এর নেতৃত্বে একদল সাহসী সঙ্গীয় ফোর্স নিয়ে ওছখালী মাছঘাট হইতে আসামি, নুরুল ইসলাম, মোঃ আইয়ুব আলী ও মোঃ আব্দুর রাজ্জাকসহ ৩জনকে ০১টি নৌকা, ০৮ টি মশারী জাল এবং ৭টি প্লাস্টিকের কন্টিনারে ভর্তি মোট ৩৫০০০ (পয়ত্রিশ হাজার) পিছ গলদা চিংড়ি পোনাসহ আটক করা হয়।

জব্দকৃত চিংড়ি পোনা উপস্থিত জনগনের মোকাবেলায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।