থানারহাট মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী: "ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল" এই স্লোগানকে সামনে রেখে থানারহাট মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে স্কুল প্রাঙ্গণে ৪ দিনব্যাপী নানান কর্মসূচী ও শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উৎসবের আমেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

থানারহাট মডেল হাই স্কুলের সম্মাণিত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান স্যার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফয়সল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন; থানারহাট মডেল হাইস্কুল এর সভাপতি ও ১নং চর জব্বার ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর ওয়াপদা ইউনিয়ন আঃলীগ সভাপতি আবুল খায়ের মুন্সি মেম্বার,বাজার সেক্রেটারি সাহাব উদ্দিন মিয়া, স্কুলের সহকারী প্রধান শিক্ষক খোদেজা আক্তার, দাতা সদস্য পেশকার মিকার,সিনিয়র শিক্ষক মো: আবদুল্লাহ, মোস্তফা কামাল জুয়েল মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মফিজ উল্যাহ শারাফাত আশিক, ম্যানেজিং কমিটি সদস্য কাজি সেলিম উদ্দিন, পুলিশ সদস্য আজগর হোসেন ফারহান, ম্যানেজিং কমিটি সদস্য মো: সিরাজ উদ্দিনসহ প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকা, বাজার ব্যবসায়ী, স্কুল পরিচালনা কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবকসহ স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষকের একান্ত প্রচেষ্টায় আনন্দকে আরোও বাড়িয়ে দিতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রীতি ফুটবলের ফাইনাল ম্যাচে অংশ নেয়, থানারহাট মডেল হাইস্কুল বনাম থানারহাট বাজার ফুটবল একাদশ।প্রীতি ফুটবল ম্যাচ পরিচালনা করেন, অভিজ্ঞ রেপারী হানিফ মাহমুদ। ফুটবলের ফাইনাল ম্যাচে ধারা ভাষ্য দিয়ে পুরো গ্যালারীকে উৎসব মুখর করে তুলেছেন আবদুর রহমান রকি। ক্রীড়ার সকল কর্মসূচীতে শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক ও স্কুল কমিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে ৪টি দিনকে আনন্দমূখর করে তোলা হয়।

ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইভটিজিং বিরোধী নাটক।