রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়িতে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর: "জাটকা ইলিশ ধরবো না, জেলেখানায় যাবো না" এই স্লোগানকে সামনে রেখে বড়খেরী নৌ পুলিশ ফাঁড়িতে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর মিলনায়তনে রামগতির বিভিন্ন অঞ্চলের মৎস্য ব্যবসায়ী,জেলে ও সচেতন মহলের অংশগ্রহণে অনুষ্ঠান শুরু হয়।

উপজেলা মৎস্য অফিসার জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং মাঠ সহকারী মো: নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠান আরম্ভ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ০৮ নং বড়খেরী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নৌ পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আহম্মদ,মেরিন ফিসারিজ অফিসারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে উপস্থিত সকলকে সচেতন করেন।