রামগতিতে মাসব্যাপী ফেরদৌস-ফারুক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর: জমকালো বর্ণিল আয়োজনে লক্ষ্মীপুরের রামগতিতে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস-ফারুক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে রামগতি বানি ভবানি কামেশ্মরি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) এর সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান। 

রামগতিতে মাসব্যাপী ফেরদৌস-ফারুক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম শান্তুনু চৌধুরী, রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইস্কান্দার কাদের মির্জা, লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য মেজবাহ উদ্দিন (ভিপি হেলাল), চরগাজী ইউপি চেয়ারম্যান এবং টুনার্মেন্ট কমিটির আহবায়ক তাওহিদুল ইসলাম সুমন, বড়খেরী ইউপি চেয়ারম্যান ও সদস্য সচিব হাসান মাকসুদ মিজান,বড়খেরী ইউপির প্যানেল চেয়ারম্যান তরুণ উদীয়মান নেতা মো: ওসমান গনী,আঃলীগ নেতা মজিবুল করিম বিপ্লব,যুবলীগ নেতা মুন্না মাহমুদ মেম্বার, চররমিজ ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার, আওয়ামীলীগ নেতা ড. আশরাফ আলী চৌধুরী সারু, সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু,অধ্যক্ষ মোয়াজ্জম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক,ব্যবসায়িক,সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট দেশের বিভিন্ন জেলা থেকে সর্বমোট ১২টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিবে। আগামী ২১ মার্চ একই মাঠে টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক মজিবুল করিম বিপ্লব এবং ওসমান গনি জানান, টুর্নামেন্ট আয়োজনে সর্বস্তরের মানুষের সহযোগিতা আমরা পেয়েছি। আশাকরি এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় ও বিশাল একটি সফল টুর্নামেন্ট উপহার দিতে পারবো। 

উদ্বোধনী ম্যাচে পৌর আলেকজান্ডার ফুটবল একাদশ নোয়াখালী স্টার ফুটবল একাদশকে ৪—০ গোলে পরাজিত করে।