ইউনুছ শিকদার, উপকুলীয় প্রতিনিধি : রামগতি উপজেলার বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীতে উপজেলা প্রশাসনের সামনে প্রায় দেড় লক্ষ টাকার অবৈধ বেহুন্দী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জনিয়েছেন নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (পুলিশ পরিদর্শক নিঃ) মো:ফেরদৌস আহম্মদ।
রামগতি থানাধীন বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর আওতাধীন মালির খাল,ব্রীজ খাল,কামাল নেতার খাল, টাংকি খাল ও তেলির খাল বরাবর মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৮ টি অবৈধ বেহুন্দী জাল ও দুটি কাঠের নৌকা জব্দ করা হয়। পুলিশ পরিদর্শকের নেতৃত্বে অভিযানে সঙ্গীয় ফোর্স ছিলেন,এস আই কামাল হোসেন,নায়েক সাইফ উদ্দিন,মো: আল আমিনসহ এক ঝাঁক সাহসী পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত ৪জন জেলেকে ৩০০০ টাকা করে ১২০০০ টাকা জরিমানা করে। পরে মুচলেকা ও সতর্কবাণী দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এছাড়াও চর গাজী ইউনিয়নের দুই জেলে গুরুতর অপরাধ করায় তাদের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক নিঃ মো: ফেরদৌস আহম্মদ নিজে বাদি হয়ে রামগতি থানায় মামলা করেন। আসামীরা টাংকি সমাজের মো: ওসমান গনী এবং আবদুর রহিম।তাদের উভয়কে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৫/১ ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
অবৈধ বেহুন্দী জাল পোড়ানোর সময় জেলা মৎস্য অভিসার রুহুল আমিন, উপজেলা মৎস্য অফিসার জসিম উদ্দিন,বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো: ফেরদৌস আহম্মদ, মৎস্য কর্মকর্তা নিজাম উদ্দিনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। দুটি কাঠের নৌকা নৌ পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

0 মন্তব্যসমূহ