Subarnachar Journalist News

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যা সাংবাদিকদের অবমূল্যায়ন করায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের সকল অনুষ্ঠান ও সংবাদ বর্জন করেছে স্থানীয় সাংবাদিরা।

এনিয়ে সারাদেশে সাংবাদিক সমাজের ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও মিডিয়া হাউজগুলো ইউএনও এর দায়িত্বহীনতার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছেন। বিভিন্ন সুত্রে জানা যায়, সুবর্নচরে নারী ইউএনও চৈতি সর্ববিদ্যা বিজয় দিবস উৎযাপনে নানা অনিয়ম করেছে। সারাদেশে অবৈধ ইটভাটা গুলাতে চলমান অভিযানের পরিবর্তনে সুবর্ণচর ইউএনও ক্ষমতার অপব্যবহার করে বিজয় দিবস পালনে স্পীড মানি নিয়ে নিরব রয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ইউএনও চৈতি সর্ববিদ্যা সুবর্ণচরে যোগদানের ১ মাসের মাথায় সরকার কোটি টাকা খরচ করে মুজিব কিল্লার নির্মাণ করেন। যা নানা স্থানে প্যালেস্টার ও পাটল ধরে। দায়িত্বে থাকার পরও সব জেনেও উনার নিরবতা ছিলো রহস্যজনক।এছাড়াও নানা অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। কিন্তুু নামমাত্র অভিযানে দায় সেরে নেন ইউএনও। সংবাদকর্মীরা তথ্য চাইলে,দেওয়া হয় না তথ্য! স্ত্রী ইউএনও সেই সুবাদে ডাক্তার স্বামীকে ক্ষমতার অপব্যবহার করে বদলি করে নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বামী সুবর্ণচরে বদলি হওয়ার পরও উপজেলাতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গুলোতে কোন অভিযান পরিচালনা করেনি ইউএনও চৈতি সর্ববিদ্যা। অভিযোগ রয়েছে মাসিক মাসোয়ারা দিয়ে প্রশাসনের অসাধু কিছু কর্মকর্তাদের চলছে এসব অনুমতিহীন প্রতিষ্ঠান গুলো। এছাড়াও, প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পে ঘর নির্মাণে নয় ছয়, টিআর,কাবিখা,এলজিএসপি প্রকল্পে অনিয়ম, বালু উত্তোলন,মাটি কাটা, উপজেলার বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে দখল হওয়া খাস জমি উদ্ধারে অনীহা,খাস জমি দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা না নিয়ে সুবিধা নেওয়ার অভিযোগে রয়েছে। যেমন ৮নং মোহাম্মদপুরে চর আক্রাম মৌজার দখলকৃত খাস জমির তদন্ত প্রতিবেদন ফাইল বন্দি। টিসিবির ডিলার নিয়োগে নিজস্ব অফিস স্টাফকে চূড়ান্ত করণ, পণ্য বিতরণে অনিয়ম,সংবাদ প্রচারের জন্য অভিযানের বিষয়ে সংবাদকর্মীগণ কোন তথ্য চাইলে, তথ্য দিতে গড়িমসি। তাই সাংবাদিকদের অবমুল্যায়নের বিষয়টি প্রতিবাদ স্বরুপ সকল অনুষ্ঠান ও সংবাদ প্রচার বর্জন করেছে সাংবাদিকরা। ইউএনও এর এহেন আচরনের তীব্র নিন্দা জানিয়েছেন সারাদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও মিডিয়া হাউজের মালিক,সম্পাদক ও প্রকাশক। দেশ কালান্তর ও সময়ের জার্নাালের পক্ষ থেকেও আমরা তীব্র নিন্দা। সেই সাথে সাংবাদিক ও সম্পাদকবৃন্দ ইউএনও'র নানা অনিয়মের তদন্ত করে তাকে বরখাস্ত করার অনুরোধ রাখেন জেলা প্রশাসনের প্রতি।