সুবর্ণচরে বিএডিসি'তে কৃষি অধিদপ্তর কর্তৃক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন "এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না" এর পেক্ষিতে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আমাদের করনীয় শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে নোয়াখালী সুবর্ণচরে ডাল ও তৈলবীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের আয়োজনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি'র) প্রশিক্ষণ কক্ষে এ কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিএডিসি'র উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিএডিসি'র প্রকল্প পরিচালক মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।

অনুষ্ঠানে প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুবর্ণচর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা।

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি'র উপ-সহকারী পরিচালক রিপন চন্দ্র মজুমদার, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইনজামুল করিম খান, সাংবাদিক ইব্রাহিম খলিল শিমুল, চুক্তিবদ্ধ চাষা খন্দকার মো. দিদারুল আলম প্রমুখ।

বিএডিসি'র সূত্রে জানা যায়, সমগ্র উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় ডাল ও তৈলবীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।