ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : "সুন্দর জীবনের প্রত্যয়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জে 'রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশন' এর আয়োজনে ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলায় শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষায় অংশগ্রহণ করেন ৪৩৭ জন শিক্ষার্থী।
এসময় আয়োজিত বৃত্তি পরীক্ষায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান পরীক্ষক মনির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ খাজা মহিন উদ্দিন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ও সংগঠনের অন্যতম সদস্য মাহবুবুল করিম সাগর, চাটখিল উপজেলার সহকারী প্রশাসনিক কর্মকর্তা ও সংগঠনের অন্যতম সদস্য মোশারফ হোসেন।
আয়োজক সংগঠনের সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত ও প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা উপকমিটির আহবায়ক খুরশিদ আলম ও সদস্য রায়হান, সোহেল, আরমার, আজিজ, মোবারকসহ প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীসহ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ।
এসময় স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রাহমান পরিদর্শনে এসে বলেন, এই ধরনের মহৎ উদ্যোগ খুবই প্রশংসনীয় এবং এ বৃত্তি পরিক্ষায় কোমলমতি শিশুদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির পাশাপশি অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে রাখবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।
রাজগঞ্জের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর চৌধুরি সেলিম বলেন, এবারে মত আগামীতেও আয়োজন করবো। তবে আরো বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা করছি। আশাকরি সকলের সহযোগীতা ও পরামর্শ পেলে আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা করেছি।
উল্লেখ্য, রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশন টি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনিয়নের ছাত্র-ছাত্রীদের নৈতিক মূল্যবোধ তৈরি ও শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি নিজ উপজেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবং ২০২১ সালে জেলা পর্যায়ে সেরা যুব সংগঠন হিসাবে নির্বাচিত হয়।

0 মন্তব্যসমূহ