ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর : রামগতির চরগাজীতে ধর্ষণের স্বাক্ষী হওয়ায় ধর্ষক মাথা ফাটালো প্রতিবাদী শিক্ষকের। শিক্ষক জুয়েল মজুমদার (৩৫) কে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে জেঠাতো ভাই নরোত্তম মজুমদার (৫০)বিরুদ্ধে।
আহত জুয়েল মজুমদার চরগাজীর চরলক্ষী গ্রামের মুক্তিযোদ্ধা জিতেন্দ্র মজুমদারের ছেলে। সে গত শনিবার সকালে ঘুম থেকে উঠে মন্দিরের সেবা করতে গিয়ে দেখে মন্দিরের দায়িত্বে থাকা জনৈক নারীকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করছে নরোত্তম মজুমদার। তখন জুয়েল মজুমদার বাঁধা দেয় এবং ওই ধর্ষককে ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা না করে তার জন্য নিষেধ করেন। এতে নরোত্তম ক্ষিপ্ত হয়ে তার বসতঘর থেকে চাপাতি এনে জুয়েলকে আঘাত করার কারণে তার মাথায় গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তার মাকে ও আঘাত করা হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন, এই বিষয়ে জুয়েল মামলা করার প্রস্তুতি নিচ্ছে। অভিযুক্ত নরোত্তম মজুমদারের ব্যবহারিত নাম্বারে একাধিকবার চেষ্টা করা হলেও মোবাইল সুইচ অফ পাওয়া যাচ্ছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন,অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্যসমূহ