রামগতিতে স্বামী কর্তৃক ১ম স্ত্রীকে হত্যা চেষ্টা

ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর: রামগতির চরগাজী ইউনিয়নে স্বামী কর্তৃক ১ম স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ৫ নং ওয়ার্ডে ২৮ তারিখে রাত আনুমানিক ১টার সময় রহিমা বেগমকে(৪০) তার স্বামী হেলাল উদ্দিন (৪৫) পারিবারিক কলহের জেরে হত্যার চেষ্টা করে। 

সরেজমিনে গিয়ে জানা যায়, হেলাল দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী রহিমার সাথে ঝামেলা চলছিল। এক পর্যায়ে রহিমা বেগমকে আলাদা করার সিদ্ধান্ত নেই হেলাল। কিন্তু রহিমা বেগম তার পাঁচ সন্তানের দিকে তাকিয়ে হেলালের স্ত্রী থাকা সত্ত্বেও ঘর করার ইচ্ছা করে। হেলাল রাজি না হওয়ায় এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এক লাখ ৪০ হাজার টাকায় রহিমাকে বিদায় করার সিদ্ধান্ত হয়। 

এই বিষয়টা প্রশাসন পর্যন্ত গড়ালে রহিমাকে হেলালের ঘরে সংসার করার জন্য হেলালকে বুঝিয়ে দিয়ে যায়, এতেই বিপত্তি বাধে । ওই রাতেই ২য় স্ত্রী শাহেদার পরামর্শে হেলাল ক্ষিপ্ত হয়ে রহিমাকে হত্যা করার জন্য মারধর করে। রহিমার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে দেখে সে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। হেলাল পালিয়ে যাওয়ায় এলাকাবাসী রহিমাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। স্হানীয় আবুল কাশেম জানায় হেলাল রহিমাকে খুব নির্যাতন করতো,তবুও রহিমা শুধু তার সন্তানদের দিকে তাকিয়ে অনেক ধৈর্য ধরেছে কিন্তু কোনো মতেই হেলালের স্বভাবের পরিবর্তন ঘটেনি,আমরা তার কঠিন বিচার চাই।

এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ বলেন স্হানীয় চেয়ারম্যান আমাকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক তদন্তের জন্য নিদের্শনা প্রধান করা হয়।