রামগতিতে একতা ব্লাড সংগঠনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং

ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর : মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, এই স্লোগানকে সামনে রেখে হিন্দুদের কীর্তন মেলায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং করেছেন এই স্বেচ্ছাসেবী সংগঠন। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আজাদ বাজার অনন্ত বাবুর বাড়ির দরজায় তিনদিনের মেলার শেষ দিন একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন এর বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়।

সাধারণ জনগনের মাঝে একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের সভাপতি,মোঃ ইলিয়াছ খান, সহ সভাপতি সজিব দাস,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াজেদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, মোঃ তানভীর ইভান অর্থ বিষয়ক সম্পাদক, আব্দুল আলিম সাকিল, প্রচার সম্পাদক মোঃ নুরুল কাদের, মডারেটর, মোঃ মামুন, মডারেটর মোঃ মোজাহিদ, মডারেটর মোঃইয়াছিনসহ সদস্য মোঃ আব্দুল হান্নান, সায়েদ, ইমরান হোসেন মুন্না, আসিম, মিঠু, ফাহারাজসহ প্রমুখ সেচ্ছাসেবী।

উক্ত অনুষ্ঠানে ৩০০ এর অধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্ত দিয়ে আত্নমানবতার সেবাই এগিয়ে আসতে অনুপ্রাণিত করেন সংগঠনের সভাপতি।