ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে স্বাবলম্বী প্রজেক্ট উদ্বোধন, সেলাই মেশিন বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, সামাজিক অবদান রাখায় বিশেষ সম্মাননা স্মারক প্রদানসহ নানা আয়োজনে ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
১ অক্টোবর (শনিবার) বিকেল ৩ টায় সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন।
ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের সদস্য আমিনুর রহমান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রনালয় চট্রগ্রাম বিভাগের ম্যানেজার মুনতাসির আজিজ।
আমন্ত্রীত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, বায়তুশ সাইফ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ মনিরুজ্জামান জিহাদী, সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা লোকমান হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবক, রাজনীতিবিদ, শ্রমিক নেতা চরজব্বর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ শাহজাহান, মাদ্রাসা শিক্ষক ইসমাইল হোসেন সিরাজী । বিশেষ সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মোঃ গোফরান উদ্দিনসহ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সদস্যগণ।
বক্তারা বলেন, ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার মধ্যে অসহায় মানুষের কল্যানে কাজ করছেন, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করছে সংগঠনটি, অসহায় মানুষকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, গরু, ছাগলসহ বিভিন্ন অনুদানের মাধ্যমে সমাজে কাজ চালিয়ে যাচ্ছেন। এসকল কর্মকাণ্ডে সংগঠনটি ইতিপূর্বেই বেশ পরিচিতি ও সুমান অর্জন করেছে।


0 মন্তব্যসমূহ