সুবর্ণচরে ঘূর্ণিঝড় সিত্রাং'র প্রভাবে ক্ষয়ক্ষতি

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: ঘূর্ণিঝড় 'সিত্রাং' এর প্রভাবে নোয়াখালী সুবর্ণচর উপজেলার আটটি ইউনিয়নের সর্বশেষ ক্ষয়ক্ষতি নিয়ে জরিপ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ এর স্বাক্ষরিত দুর্যোগের আনুমানিক ক্ষয়ক্ষতি এবং জরুরি চাহিদা (এসওএস) নিরূপণ ফরমে এসব তথ্য নিশ্চিত করেন।== উপজেলা সূত্রে জানা যায়, সমগ্র উপজেলার দুর্গত মানুষের সংখ্যা আনুমানিক ৫ হাজার ৫০০ জন। আনুমানিক ১৭৭ টি বাড়ি ঘর বিধ্বস্তের মধ্যে ১২৩ টি আংশিক ও ৫৪ টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

এবং প্রচণ্ড বাতাস ও ঝড়ের প্রবলে পূর্ব চরবাটা ইউনিয়নের এ্যাড.আব্দুল্লাহ এর বাড়িতে বসত ঘরের উপরে গাছ পড়ে সানজিদ আফ্রিদি আদি (১) নামে একটি শিশু মারা গেছে। এসময় শিশুটির মা সানজিদা খানম স্মৃতি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ বলেন, সমগ্র উপজেলায় ৩৮ হাজার ৭১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদ হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ৮৯৫ হেক্টর আমন ধান শুয়ে পড়ে। এবং ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে সবজি চাষাবাদের মধ্যে ১৪৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা ও চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং ইউএনও ওই নিহত শিশু সানজিদার পারিবারকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদানের আশ্বাস দেন।