ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর : রামগতির মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে মা ঈলিশ ধরা অবস্থায় ৫ জেলেকে আটক করেছে বড়খেরী নৌ পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) দুপুর ২ টা থেকে ৫:৩০ মিনিট পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদেরকে।
লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো:ফেরদৌস আহম্মদ এর নেতৃত্ব সঙ্গীয় ফোর্স এ এস আই বাবু রাখাইন, নায়েক আবু তাহের,কনস্টেবল সাইদুর রহমান,কনেস্টবল সাইফুল ইসলামসহ প্রায় সাড়ে ৩ ঘন্টা অভিযান চালিয়ে তেলির খাল নামক স্থান বরাবর মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অবস্থায় ৫ জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১ জনের বয়স কম হওয়ায় মানবিক বিবেচনায় তাকে ছেড়ে দেওয়া হয়।
ধৃত জেলেদের থেকে ৪০ কেজি মা ঈলিশ, ১টি ইঞ্জিন চালিত নৌকা এবং প্রায় ৩০০০ (তিন হাজার) মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত ৪০ কেজি ঈলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরন করা হয়। কারেন্ট জালগুলো সিনিয়র মৎস্য অফিসারের অনুমতিক্রমে পুড়িয়ে ফেলা হবে।
গ্রেফতারকৃত জেলেরা সবাই চরগাজী ইউনিয়নের টাংকি সমাজের স্থায়ী বাসিন্দা। তাদের বিরুদ্ধে রামগতি থানায় মামলা করার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো:ফেরদৌস আহম্মদ বলেন, নিষিদ্ধ সময়ে মা ঈলিশ রক্ষায় আমিসহ আমার সহকর্মীরা নির্ঘুৃম রাত কাটিয়ে অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং বাকি দিনগুলোতেও নিরলস অভিযান চালিয়ে যাবো।

0 মন্তব্যসমূহ