ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর : নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ০৮ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার বিকেলে ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলায় তাদেরকে জেলে পাঠানো হয়। নৌ পুলিশের এস আই বাবু ও রাখাইনের করা মামলায়, পরিদর্শক মো:ফেরদৌস আহম্মদ তদন্ত শেষে তাদেরকে আদালতে প্রেরণ করেন। ধৃত আসামীদের মামলা নং ০৯ এবং ১০ যাহা রামগতি থানায় করা হয়েছে।

এর আগে বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মো:ফেরদৌস আহম্মদ এর দক্ষ নেতৃত্বে এক ঝাঁক সঙ্গীয় ফোর্সসহ বিকেলে মেঘনা নদীর মালির খাল, ব্রীজ ঘাট, মালেক নেতার খাল, টাংকি,তেলির খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বড়খেরী নৌ পুলিশ। এ সময় দুটি নৌকা ও ১৫ হাজার মিটার বিভিন্ন ধরনের জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. ফেরদৌস আহম্মদ বলেন, নদীতে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে ও জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

উল্লেখ্য যে ০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নদীতে মা ঈলিশের অভয়াশ্রম। এ সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।