ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে রায়পুর উপজেলার ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৯০ ভোট পেয়ে পূনরায় নির্বাচিত হয়েছেন রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া, তার নিকটতম প্রতিদন্ধি সাবেক যুবলীগের সভাপতি মঞ্জুরুল সুমন পেয়েছেন ৫৬ ভোট ।
সোমবার সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, প্রশাসনিক কঠোর নিরাপত্তা দিয়ে ভোট গ্রহন শেষ করেন। সুষ্ঠু ভোট গ্রহন লক্ষে ভোটের কক্ষে সিসি ক্যামেরা, ইভিএম মাধ্যমে ভোট সম্পূর্ণ হয়েছে।
নব-নির্বাচিত সদস্য মামুন বিন জাকারিয়া বলেন আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজ এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের জনগণের সেবা করেছি এবং করে যাচ্ছি।এ বিজয় আমার নহে এ বিজয় সমস্ত উপজেলার জেলা পরিষদের ভোটারদের।জেলা পরিষদ থেকে জনসাধারণের কল্যাণে কাজ করে সাফল্য মাধ্যমে আমার এ বিজয় স্বার্থকতা ফিরে আসবে।

0 মন্তব্যসমূহ