সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার অবহিতকরণ সভা

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-ব্রিজিং (অতিরিক্ত অর্থায়ন) সামাজিক ও জীবিকা উন্নয়ন কম্পোনেন্ট এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এলজিইডি এর তত্ত্বাবধানে সংস্থার মিলনায়তন এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংস্থার সমৃদ্ধি প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর গোলাম রহমান খোকনের সঞ্চালনায় সংস্থার কার্যকরী পরিষদের সভাপতি দীলিপ চন্দ্র দাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার অবহিতকরণ সভা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যা, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক একেএম জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, চট্রগ্রাম বিভাগের সেভ দ্যা চিলড্রেন মামনি এম.এন.সি.এস প্রকল্পের উপ-পরিচালক সালাহ উদ্দিন।

এ সময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন।

এছাড়াও সংস্থার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকসহ প্রমুখ।