গাংচিল অনলাইন বিশেষ প্রতিনিধিঃ "আমরা নোয়াখাইল্লা পরিবার" এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২৪ সেপ্টেম্বর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাংলাবাজারস্থ ❝রুবীরহাট বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে❞ একটি রচনা প্রতিযোগিতা পরিক্ষার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট তিন ভাগে ৯টি প্রতিষ্ঠান থেকে বাছাই করা ৭৭ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পরিক্ষার্থীদের বিষয় বস্তু ছিলো ❝তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার❞।
নবম থেকে দশম শ্রেণীর পরিক্ষার্থীদের বিষয় বস্তু ছিলো ❝বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতুর ভুমিকা❞।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহরিয়ার আরমান সজীব সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যগন। সংগঠনের সভাপতি শাহরিয়ার আরমান সজীব বলেন, আমরা বিগত ২০১৮ সাল থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ, শিক্ষাঙ্গন এবং রক্তদান কর্মসূচি সহ মেডিকেল ক্যাম্প নিয়ে কাজ করে আসতেছি। পাশাপাশি আমরা আমাদের সংগঠন থেকে ইসলামিক ইভেন্ট, তিন মাস ব্যাপি নূরানি প্রশিক্ষকের দারা সহীহ্ কোরআন প্রশিক্ষণ ইভেন্ট পরিচালনা করে আসছি। এসময় তিনি আরো বলেন সমাজের উচ্চবিত্ত এবং সামাজিক মনোভাব পূর্ণ মানুষদের সহযোগিতা ফেলে আমরা এভাবেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখতে চাই।
উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রীঃ উক্ত প্রতিযোগিতার রেজাল্ট ঘোষণা করা হবে।


0 মন্তব্যসমূহ