লক্ষ্মীপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সদর উপজেলা ০৩ দালাল বাজার ইউনিয়নের ০৬ ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের শাহাদাত উল্যা মেম্বার বাড়ির সালেহা বেগমের পুড়ে যাওয়া ঘরটি মেরামত করার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

শুক্রবার ১৪ সেপ্টেম্বর সকালে বিশিষ্ট শিক্ষানুরাগী কাজীদিঘীপাড় উচ্চ বিদ্যালয়ে সভাপতি রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, সৌদি প্রবাসী মোঃ মনোয়ারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারকে হাতে তুলে দেন লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন আরিফ। 

গত ৩ অগাস্ট রাতে বিদ্যুৎতের সটসার্কিটে আগুন লেগে ঘর সহ ঘরে থাকা সমস্ত জিনিস পত্র ভস্মীভুত হয়। 

এইসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার, সাংবাদিক, বি ভি রায় চৌধুরী, মোঃফয়সাল কবির, পীরজাদা মাসুদ হোসেন, বিডি ক্লিন লক্ষ্মীপুর জেলার সমন্বয়ক সৈকত, বিপ্লব , আব্দুল কুদ্দুস, অপু চৌধুরী প্রমূখ।